সালাউদ্দিন ও তারেক রহমানের বিএনপি এক নয় : ছাত্রশক্তির সভাপতি

ক্যাম্পাস

সালাউদ্দিন ও তারেক রহমানের বিএনপি এক নয় : ছাত্রশক্তির সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:২১
Advertisement Space

সালাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে আয়োজিত ‘গণভোট ও অধ্যাদেশ : ছাত্র নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি প্রথমত সালাউদ্দিন আহমেদের ফাঁদে পড়ছে। এই কথা খুব স্পষ্ট, সালাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক নয়। সালাউদ্দিন আহমেদের কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

একই সঙ্গে তিনি বিএনপিকে তথাকথিত সুশীল সমাজ ও সেকুলার গোষ্ঠীর ফাঁদে পড়ার বিষয়ে সতর্ক করেন, যারা অতীতে বিএনপির ওপর হওয়া নির্যাতনের বৈধতা দিয়েছিল।

৭১-পরবর্তী বাকশালের বিরুদ্ধে ছাত্রদের রুখে দাঁড়ানোর উদাহরণ দিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি বলেন, বর্তমান গণঅভ্যুত্থান নস্যাৎ করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে ছাত্রদেরই সোচ্চার হতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

Google AdSense Banner
Next News Previous News