পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

সর্বশেষ | জাতীয় | রাজনীতি | অর্থনীতি | আন্তর্জাতিক | সারাদেশ | খেলা | বিনোদন
জাতীয়

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

আমার দেশ অনলাইন | প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৮:০২
Advertisement Space

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে।

নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। আগামীকাল ‘পহেলা বৈশাখ বাংলা নববর্ষ’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্যপ্রযুক্তির এই সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তার ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে।

বৈশাখি মেলা, বৈশাখি শোভাযাত্রা, হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে এবং আমাদেরকে ঐক্যবোধে উজ্জীবিত করে।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি এবং কৃষক কার্ড প্রদান কর্মসূচি চালু করেছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নববর্ষ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

Google AdSense Banner
Next News Previous News