নাশকতায় মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
স্থানীয় সংবাদ
কাশিয়ানীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার
গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় মো. নায়েব আলী খান (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নায়েব আলী খান ওই গ্রামের মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে। তিনি উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গত বছরের ১৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ ফেলে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হবে।
