বিএনপি থেকে পদত্যাগ করছেন কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য ব্যারিস্টার কায়সার কামাল দলীয় চেয়ারম্যান বরাবর স্বেচ্ছায় পদত্যাগপত্র পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি এ পদক্ষেপ নেন।

পদত্যাগপত্রে কায়সার কামাল উল্লেখ করেছেন, “আমি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।”

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় তিনি নিজেই এ তথ্য জানান।

Source: নিজস্ব প্রতিবেদক, ১২ মার্চ ২০২৬

Next News Previous News