প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইলফলক হিসেবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সারজিস আলমের ফেসবুক পোস্ট
শনিবার (১৪ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, “বর্তমান সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আজকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন। এই উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।”
সরকারি সম্মানী কার্যক্রম
- ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম
- ৯৯০টি মন্দিরের পুরোহিত
- ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ
- ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি
ভাতা বণ্টন
- মসজিদ: ইমাম ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা, খাদেম ২,০০০ টাকা
- মন্দির: পুরোহিত ৫,০০০ টাকা, সেবাইত ৩,০০০ টাকা
- বৌদ্ধবিহার: অধ্যক্ষ ৫,০০০ টাকা, উপাধ্যক্ষ ৩,০০০ টাকা
- চার্চ: পালক/যাজক ৫,০০০ টাকা, সহকারী পালক/যাজক ৩,০০০ টাকা
প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ১৮:০২
