ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে: জাবের

ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে: জাবের

আমার দেশ অনলাইন: ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হলেও ঘটনার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নিরপেক্ষ তদন্তের দাবি

জাবের বলেন, “হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের হস্তক্ষেপ চাই।”

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি এবং পুলিশের আচরণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বিচারপ্রক্রিয়ার ওপর সংগঠনের আস্থা কমে গেছে।

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার দুইজন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি-এর হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে একজন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করেছে।

গ্রেপ্তার দুইজনকে আদালতে তোলার পর ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

Next News Previous News