মহাখালী কাউন্টারে বাস নেই, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি

মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট সংকটে ভোগান্তি
জাতীয়

মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট সংকটে ভোগান্তি

স্টাফ রিপোর্টার

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। কিন্তু এমন পরিস্থিতিতে কাউন্টারে বাস নেই, টিকিটও নেই। অথচ ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়।

যাত্রীদের অভিযোগ, যে দু-একটি বাস ছেড়ে যাচ্ছে তাতেও নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। ৪৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৬০০ টাকা।

এ ছাড়া বাড়তি ভাড়া দিতে চাইলেও অনেক সময় টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন যাত্রীরা।

মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী এক যাত্রী বলেন, “নাড়ির টানে বাড়ি গিয়ে লাভ নেই। ভাড়া ৩০০ টাকা, নিচ্ছে ৮০০ টাকা।”

আরও কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রান্সপোর্টের টিকিট বিক্রির সারিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। তারপরও টিকিটের আশায় অপেক্ষা করছেন তারা।

এই ভোগান্তি কবে শেষ হবে— এমন প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কাউন্টারের কর্মীরা। তারা জানান, বাস সংকটের কারণেই যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে।

Next News Previous News