হাদির হত্যাকারীদের পালাতে সহায়তা করা ফিলিপ ভারতে গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
কোথা থেকে গ্রেপ্তার
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ মার্চ) ভোরে নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গ্রেপ্তার দুই আসামি
এর আগে গত ৭ মার্চ দিবাগত রাতে হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে এসটিএফ।
জিজ্ঞাসাবাদে যা জানা গেছে
- ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিলিপকে গ্রেপ্তার করা হয়।
- প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে সীমান্ত পারাপারের কাজ করতেন।
- হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশ পুলিশের চাপ বাড়তে থাকায় তিনি ওই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান।
- পরে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন, তবে তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৯:৪০
আপডেট: ১৪ মার্চ ২০২৬, ১৯:৫৯
