আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম
আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম
বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি; আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি।”
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় হয়তো সবাইকে সম্পূর্ণভাবে পাশে দাঁড়ানো সম্ভব হয়নি, তবে সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বললেও বাস্তবায়নে অনেক ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ কোনো দলীয় ইশতেহার হতে পারে না এবং এটি দলীয় স্বার্থে ব্যবহার করা উচিত নয়।
পুলিশ ও বিচার বিভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংস্কার অধ্যাদেশ বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে।
অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতাও উপস্থিত ছিলেন।
