হরমুজ প্রণালির বিষয়ে ৪০ দেশ নিয়ে জরুরি বৈঠকে বসছে যুক্তরাজ্য-ফ্রান্স

হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক বৈঠক

হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ৪০ দেশের বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে শুক্রবার (১৭ এপ্রিল) একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রায় ৪০টি দেশ অংশ নেবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

বৈঠকের মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের নাজুক যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল পুনরায় নিরাপদ করা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরান কার্যত ইরানের উপকূলবর্তী এই গুরুত্বপূর্ণ প্রণালি বন্ধ করে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করায় বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বেড়েছে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, হরমুজ প্রণালির “নিঃশর্ত ও অবিলম্বে পুনরায় উন্মুক্তকরণ” একটি বৈশ্বিক দায়িত্ব।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে এ অবস্থান পুনর্ব্যক্ত করবেন। পাশাপাশি নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি “কঠোর প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশন” মোতায়েনের সম্ভাবনাও আলোচনায় আসবে বলে জানিয়েছে এলিসি প্যালেস।

Next News Previous News