বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

মাহবুবুর রহমানের মৃত্যু

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন।

তার মৃত্যুতে সরকারি ও প্রশাসনিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Next News Previous News