হরমুজ থেকে মাইন সরাচ্ছে যুক্তরাষ্ট্র, জোরদার অভিযান

হরমুজে মাইন অপসারণে নতুন যুদ্ধজাহাজ ব্যবহার

হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে নতুন প্রযুক্তি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে জলমাইন অপসারণে ‘লিটোরাল কমব্যাট শিপ’ নামের আধুনিক যুদ্ধজাহাজ ব্যবহার করছে মার্কিন নৌবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রচলিতভাবে, জলমাইন অপসারণে মানবচালিত মাইন-সুইপিং জাহাজ ব্যবহার করা হয়। এসব জাহাজে সোনার প্রযুক্তির মাধ্যমে পানির নিচে থাকা মাইন শনাক্ত করা হয় এবং পরে তা ধ্বংস করা হয়। তবে এতে বড় ধরনের ঝুঁকি থাকে, কারণ জাহাজের ক্রুদের সরাসরি মাইনফিল্ডে প্রবেশ করতে হয়।

নতুন লিটোরাল কমব্যাট শিপ ব্যবস্থায় সেই ঝুঁকি অনেকটাই কমে এসেছে। এই জাহাজে রিমোট-কন্ট্রোলড রোবট ব্যবহার করা হয়, যা দূর থেকে পরিচালিত হয়ে মাইন শনাক্ত ও ধ্বংস করতে পারে। ফলে নৌসেনাদের সরাসরি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করতে হয় না।

বর্তমানে মার্কিন নৌবাহিনীর বহরে তিনটি লিটোরাল কমব্যাট শিপ থাকলেও কার্যকর রয়েছে একটি। বাকি দুটি মেরামতের জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতের সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে একাধিক মাইন স্থাপন করে। যুদ্ধবিরতির পর এসব মাইন অপসারণ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Next News Previous News