যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের বৈঠকের প্রস্তাব দিল পাকিস্তান
ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব দিল পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আগামী কয়েক দিনের মধ্যে এবং দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
পাকিস্তানের দুই কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার স্থান ও সময় সংশ্লিষ্ট দেশগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। প্রথম দফার আলোচনায় কোনো চূড়ান্ত চুক্তি না হলেও এটি একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কূটনৈতিক উপায়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, বর্তমান সংকট সমাধানে তেহরান এখনো আলোচনার টেবিলে থাকতে চায়।
৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফা আলোচনা শুরু হয়।
আলোচনার ব্যর্থতার পরও দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
