ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে কূটনৈতিক প্রচারণা চালাতে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার (১৪ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন। নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্ক সফর করবেন বলে জানা গেছে।
তুরস্কে দ্বিপক্ষীয় বৈঠক
সফরকালে আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. খলিলুর রহমান।
জাতিসংঘে প্রচারণা জোরদার
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে নিউইয়র্ক ও আঙ্কারায় একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী।
সফরকালে তিনি বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন জোরদারের চেষ্টা করবেন।
সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা
সম্প্রতি ফিলিস্তিন ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের প্রার্থিতা প্রত্যাহার করেছে। ফলে এ পদে এখন সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৫:৫৮
