জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে পাম্পে তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করেছেন। এতে প্রায় আধাঘণ্টা বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার বিবরণ

শনিবার (১৪ মার্চ) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেসার্স পরেশ চন্দ্র সাহা ফুয়েল স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে, সকাল থেকেই পাম্পে তেল নেওয়ার জন্য মোটরসাইকেল চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন।

দীর্ঘ অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা সড়কে নেমে মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপ

প্রায় ৩০ মিনিট পর স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে মোটরসাইকেল চালকদের সড়ক থেকে সরানো হয়। এরপর অবরোধ তুলে নেওয়া হলে স্বাভাবিকভাবে যান চলাচল পুনরায় শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম জানান, গত রাত থেকেই পাম্পে তেল নেই এবং আজ সকালেও একই পরিস্থিতি দেখা দেয়। সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৬:২৪

Next News Previous News