বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজের কণ্ঠে তিলাওয়াত শুনে মুগ্ধ জাকির নায়েক
ধর্ম ডেস্ক: বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান-এর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধতা প্রকাশ করেছেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. জাকির নায়েক।
ড. জাকির নায়েকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল—বাংলাদেশের কারী হাফেজ আবু রায়হান ড. জাকির নায়েকের সামনে কোরআন তিলাওয়াত করছেন।
সুরা কাউসার তিলাওয়াত
ভিডিওতে দেখা যায়, ড. জাকির নায়েকের সামনে সম্মানসূচক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন হাফেজ আবু রায়হান। তাদের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
এরপর সুললিত কণ্ঠে পবিত্র কোরআনের সুরা কাউসার তিলাওয়াত শুরু করেন তিনি। তিলাওয়াত চলাকালে জাকির নায়েক মনোযোগ দিয়ে তা শুনছিলেন।
তিলাওয়াত শেষে হাফেজ আবু রায়হান তার সঙ্গে মুসাফাহা করেন এবং বলেন, এটি তার জন্য অনেক সৌভাগ্যের বিষয়।
ভিডিও প্রকাশ
ড. জাকির নায়েকের ফেসবুক পেজে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ভিডিওটি প্রকাশ করা হয়। এর আগে ৪ মার্চ হাফেজ আবু রায়হানের ভেরিফায়েড ফেসবুক পেজেও ভিডিওটি শেয়ার করা হয়েছিল। সেখানে ক্যাপশনে লেখা ছিল—‘ড. জাকির নায়েক স্যার তিলাওয়াত শুনে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ।’
জাকির নায়েকের সরল জীবনযাপনের কথা
একই দিনে জাকির নায়েকের সঙ্গে একটি ছবি পোস্ট করে আবু রায়হান লিখেন, লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ড. জাকির নায়েক স্যারের সঙ্গে দেখা হয়েছে।
তিনি আরও বলেন, এত কাছ থেকে না দেখলে বোঝা যায় না—এত বিখ্যাত একজন মানুষের জীবনযাপন কতটা সাধারণ।
পোস্টে তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন ড. জাকির নায়েককে মৃত্যু পর্যন্ত ইসলামের একজন প্রকৃত সেবক হিসেবে কবুল করেন।
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৬:০৪
